1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বর্ষা ও ঈদ পর্যন্ত সওজ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ১৪৭ Time View

obaidul_kaderজনস্বার্থে আগামী বর্ষা এবং ঈদ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কিছু কিছু ক্ষেত্রে ছুটি মঞ্জুর হতে পারে বলেও জানান তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রকৌশলীদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, কাজ ফাঁকি দিয়ে কৃতিত্ব নেয়া যাবে না। প্রত্যেক পদের ইঞ্জিনিয়ারদের মাঠে থাকতে হবে। যারা ফাঁকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আপনারা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন কিছু সৃষ্টির পরিকল্পনা করেন। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সব রাস্তাকে কংক্রিটের রাস্তায় পরিণত করা হবে। কারণ অতিরিক্ত চাপের কারণে বিটুমিন দিয়ে তৈরি রাস্তা টিকে না।

তিনি বলেন, খুব তাড়াতাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত  কংক্রিটের রাস্তায় পরিণহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ