1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

প্রথমবারের মতো বড় পর্দায় আরেফিন শুভ-মম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ১৫৪ Time View

shuvo_momপ্রথমবারের মতো বড় পর্দায় জুটি বদ্ধ হচ্ছেন আরেফিন শুভ ও মম। যদিও শুভ ইতোমধ্যে বড় পর্দায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। ‘অগ্নি’ ছবির মধ্য দিয়ে সিনেমায় পদার্পন ঘটে তার। এরপর তিনি ধারাবাহিকভাবে অভিনয় করছেন ‘তারকাঁটা’, ‘কিস্তিমাত’, ‘অগ্নি-টু’সহ কয়েকটি ছবিতে। নির্মাণ চলতি ছবিগুলোতে শুভর নায়িকা হিসেবে আছেন যথাক্রমে মীম, আঁচল ও মাহি।

এবার শিহাব শাহীন পরিচালিত ‘সেই তুমি’ চলচ্চিত্রে জুটি বাঁধছেন শুভ ও মম।

আরেফিন শুভ বলেন, “আমি বর্তমান চলচ্চিত্রে খুব সিরিয়াস এবং একের পর এক ছবিতে টানা অভিনয় করছি। ‘তারকাঁটা’ শেষ করেছি, বর্তমানে করছি ‘কিস্তিমাত’। এটি শেষ করে ধারাবাহিকভাবে এ বছরে আরও ৫টি ছবিতে অভিনয় করবো। আর সেই ৫টি ছবির একটি শিহাব শাহীন ভাইয়ের এ ছবিটি। আমার প্রায় প্রতিটি ছবিতেই নায়িকা অনেকটা ভিন্ন। অর্থাৎ রিপিটেশন করতে আমি খুব একটা ইচ্ছুক নই। তবে নির্মাতাদের ওপরেই এ বিষয়টি পুরোপুরি নির্ভর করে। কারণ, চরিত্র বুঝেই নির্মাতারা যেমন আমাকে কাস্ট করেন, তেমনি একজন নায়িকাও নির্বাচন করেন।

মম বলেন, “আমি ছবিতে নিয়মিত অভিনয় করতে চাই। শুভর সঙ্গে একসঙ্গে ছোট পর্দায় অভিনয় করেছি। এবার বড় পর্দায় অভিনয় করতে চলেছি। আশা করছি ভালই হবে।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ