1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নামকরণে নিজ নাম প্রত্যাখ্যান করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪
  • ১৬৯ Time View

ফরিদপুর মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ রাখার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি না হওয়ায় তা আর হচ্ছে না। গতকাল রবিবার ফরিদপুর মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী রাজি না হওয়ায় কলেজের নাম ফরিদপুর মেডিক্যাল কলেজই বহাল থাকছে। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ডা. গনপতি বিশ্বাস শুভ ইত্তেফাককে জানিয়েছেন, ২০১১ সালে হাসপাতাল পরিচালনা পরিষদ এক সভায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক একটি রেজুলেশন করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু রবিবারের সভায় এ বিষয়ে আলোচনা শুরু হলে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান যে, প্রধানমন্ত্রী চান না তার নামে এধরনের কিছু করা হোক। তিনি আরো জানান, সভায় প্রধানমন্ত্রীর অভিমত তুলে ধরেন ওই কমিটির সভাপতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ