1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রামুর পুনর্নিমিত বৌদ্ধ বিহার দেখে মুগ্ধ রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ১৬০ Time View
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লী পরিদর্শন করেছেন। এসময় রাষ্ট্রপতি পুনর্নির্মিত বৌদ্ধ বিহারের নির্মাণশৈলী ও প্রাকৃতিক পরিবেশ দেখে অভিভূত হন। কুশলবিনিময়কালে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের রামুবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেষ্ট প্রদান করেন।

রাষ্ট্রপতি রামুতে পৌঁছে প্রথমে ফতেখারকুল ইউনিয়নের শ্রীকুল এলাকার মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেখান থেকে তিনি রামু ফতেখাঁরকুল মেরংলোয়া গ্রামে কেন্দ্রীয় সীমা বিহারে পৌঁছলে ভিক্ষুসহ বৌদ্ধ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে তিনি রামু জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি এলাকায় ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মূর্তিসম্বলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন। দুপুর ১ টায় তিনি হেলিকপ্টারযোগে রামু ত্যাগ করে দুইদিনের কক্সবাজার সফরের ইতি টানেন।

এসময় উপস্থিত ছিলেন রামু কক্সবাজার সদর আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সুনন্দপ্রিয় থের, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোছাইন, সাধারণ সম্পাদক সালাহ আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, শীলপ্রিয় ভিক্ষু, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, বৌদ্ধ নেতা প্রবীর বড়ুয়া প্রমুখ। 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ