1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

লৌহজংয়ে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ১০০ Time View

munshiganj_588761733মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান খান।

৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টা পর সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলার মালির অংক এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

এসময় মো. শাহজাহান খান অভিযোগ করে বলেন, উপজেলার ২০ থেকে ২৫টি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে ভোট ছিনতাই করেছে আওয়ামী লীগ প্রার্থী। প্রতিটি ভোট কেন্দ্রের একই অবস্থা। তাই লৌহজং উপজেলার নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য জেলা রিটার্নিং অফিসারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নির্বাচন বর্জন করছেন কিনা জানতে চাইলে বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচন বর্জন করিনি। তবে নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি।

লৌহজং উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওসমান গণি তালুকদার দোয়াত-কলম প্রতীক নিয়ে ও বিএনপি প্রার্থী মো. শাহজাহান খান আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ