1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

স্কুল হকিতে চ্যাম্পিয়ন আরমানিটোলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮২ Time View

শাহ স্পোর্টস দ্বিতীয় মহানগরী স্কুল হকি প্রতিযোগিতার শিরোপা জিতেছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। দেশের হকির অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত স্কুলটি বৃহস্পতিবার ফাইনালে ৪-০ গোলে হারায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার দুই অর্ধে দুটি করে গোল করে আরমানিটোলা। খেলায় শিহাব হোসেন দুটি এবং সাব্বির ও আবদুল করিম একটি করে গোল করেন।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন আশিয়ান গ্রুপের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ও জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী (রিয়াজ)। এ সময় উপস্থিত ছিলেন শাহ স্পোর্টসের স্বত্ত্বাধিকারী গজনফর আলী নাগভী।

এদিকে প্রতিযোগিতার সুপার লিগে তিন খেলোয়াড়কে দলীয় সেরা খেলোয়াড় নির্বাচিত করে প্রত্যেককে এক বৎসরের টিউশন ফি বাবদ ছয় হাজার টাকা করে প্রদান করে হকি ফেডারেশন। খেলোয়াড়রা হলেন প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ হোসেন, আরমানিটোলা স্কুলের শিহাব হোসেন ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে মো. সোহেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ