1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

হলমার্কের বিরুদ্ধে আরেকটি মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১২১ Time View

hol_bg_494242244ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরেকটি অর্থঋণ মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।

হলমার্কের আরেকটি প্রতিষ্ঠান ববি ডেনিম লিমিটেডের কাছ থেকে মোট ৯ কোটি ৯২ লাখ ৯২ হাজার ১১৩ টাকা আদায়ের নিমিত্তে নতুন মামলাটি দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকটির হোটেল শেরাটন(বর্তমান রুপসী বাংলা)শাখার কর্মকর্তা আব্দুস সালাম এ মামলা দায়ের করেন। এ নিয়ে হলমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিবাদী করে মোট ১০টি মামলা দায়ের হলো।

সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা  মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে আরও মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৭ মার্চ হলমার্ক এক্সেসরিজ লিমিটেডের কাছে ১০ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৩৮৫ টাকা, হলমার্ক স্টাইল লিমিটেডের কাছে ৯ কোটি ১৮ লাখ ৬ হাজর ৯৫৮ টাকা এবং হলমার্ক প্যাকেজিংয়ের কাছে ১ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৫৫৮ টাকা, ৩ মামলায় মোট ২১ কোটি ৭১ লাখ ২২ হাজার ৯০১ টাকা আদায়ের জন্য মোট ৩টি মামলাগুলো দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ