1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কাহারোলে বাক প্রতিবন্ধী যুবক খুন, আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১৩৪ Time View

dinajpur_map_bg_504031485দিনাজপুরের কাহারোল উপজেলায় বজলুর রশিদ (৩২) নামে বাক প্রতিবন্ধী এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার সুন্দইল গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বজলুর রশিদ উপজেলার ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি কাহারোল বাজারে সুলতান হোটেলে কাজ করতেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক  জানান, শনিবার থেকে বজুলর রশিদ নিখোঁজ ছিলেন। রোববার সকালে সুন্দইল গ্রামের শান্তি কুমার রায়ের বাড়ির পাশে একটি ক্ষেতে বজলুরের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত বজলুরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুন্দইল গ্রামের শান্তি কুমার রায় (৪২) ও কল্পনা রানী রায়কে (৩২) আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ