1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৩৫ Time View

Bangladesh Electionটাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) শূন্য আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচিনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা টহল শুরু করেছে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয়, স্বতন্ত্র মুহম্মদ আবু সাঈদ মিয়া, মো. আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলী ও সাদেক সিদ্দিকী।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (নারী-৪, পুরুষ-৬ জন), আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। এছাড়া এদিন সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৮০৬ জন।

ভোটকেন্দ্রের সংখ্যা ১১৭টি, ভোটকক্ষ ৭১১টি। প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ১১৭ জন, সহকারী প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৭১১ জন এবং ১ হাজার ৪২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ