1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

মাদক সেবনে বাধা দেয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ১৩১ Time View

rupganj0নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় মাদকসেবীরা মেহেদী হাসান বাবু (৩২) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী এলাকায় ঘটে এ ঘটনা।

মেহেদী হাসান বাবু কুলিয়াদী এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুলিয়াদী হলি হ্যাভেন কিন্ডার গার্টেন স্কুল মাঠে পার্শবতী দিঘুলিয়ারটেক এলাকার মাদকসেবী বাবুল মিয়া ও নয়ন মিয়া গাঁজা সেবন করছিলেন। এসময় কুলিয়াদী এলাকার লোকজন গাঁজা সেবন করতে বাধা দেন। এতে মাদকসেবী বাবুল মিয়া, নয়ন মিয়াসহ দিঘুলিয়ারটেক এলাকার লোকজন কুলিয়াদী এলাকার লোকজনের সঙ্গে বাকবিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে স্কুল শিক্ষক মেহেদী হাসান বাবু মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সংঘর্ষ থামানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকেও কুপিয়ে গুরুতর আহত করে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনই এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভোলাব পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ