1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ওসি ক্লোজড, ৭ দিনের ছুটিতে এসপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ১২৮ Time View

gojariya thanaনির্বাচনী সহিংসতা রোধে ব্যর্থতা ও দায়িত্ব অবহেলার কারণে শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ওসি মামুনুর রশীদকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে ৭ দিনের ছুটিতে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে মুন্সীগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে।

বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব নেন। ওসি মামুনুর রশীদকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে। গজারিয়া থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিনকে গজারিয়া থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৩ মার্চ গজারিয়া উপজেলার নির্বাচনী সহিংসতায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছামছুদ্দিন প্রধান, ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান জোটন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী লাকী বেগম নিহত এবং প্রায় ৪০ জন আহত হন।

এদিকে বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ লাকী বেগমের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজন ছড়িয়ে পড়ে।

অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গজারিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল গজারিয়ায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ