1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২০১৪ সালে টেলিটকের গ্রাহক হবে ৯৪ লাখ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫৭ Time View

তৃতীয় প্রজন্মের (থ্রি জি) চালু করা গেলে ২০১৪ সালের মধ্যে টেলিটকের গ্রাহক সংখ্যা ৯৪ লাখ হবে বলে সংসদে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে টেলিযোগাযোগ মন্ত্রী জানান, চীনের অর্থায়নে টু পয়েন্ট ফাইভ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে আওতায় ৪৭ লাখ ৭২ হাজার এবং থ্রি জি প্রকল্পের মাধ্যমে আরও ১৭ লাখ ২৮ হাজার গ্রাহক পেতে চায় টেলিটক। দুটি প্রকল্পই দুই বছর মেয়াদি।

অপর এক প্রশ্নের উত্তরে টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ২০১৪ সালের মধ্যেই ফোর জি বা এলটিই প্রযুক্তি চালু করতে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পাতেই এটি অন্তর্ভুক্ত হবে।

তৃতীয় প্রজন্মের (থ্রি জি) লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এর আগে বিভিন্ন সময় বিউটি কনটেস্টের কথা বললেও সে অবস্থান থেকে সরে এসেছেন টেলিযোগাযোগ মন্ত্রী।

বুধবার আবার সংসদে উপযুক্ত নিলামের কথা জানিয়েছেন তিনি।

একই সঙ্গে তিনি আবারও টেলিটকের জন্যে চতুর্থ প্রজন্মের (ফোর জি) মোবাইল প্রযুক্তি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে সম্পূরক কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০১২ ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১২’র রিপোর্ট উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ