1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের বিমানবন্দর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস দ্রুত বিচার প্রক্রিয়ায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

লাখো কণ্ঠে জাতীয় সংগীতে বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১১০ Time View

sonarbangla4মহান স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়ে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশ। জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলালেন লাখো মানুষ। বেলা ১১টা ২০ মিনিট তেজগাঁও জাতীয় প্যারেড ময়দানে একসুরে ২ লাখ ৫৪ হাজার ৬শ’ ৮১ কণ্ঠ গেয়ে ওঠেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ সরকারের অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে প্যারেড মাঠের ফটক খুলে দেয়ার আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে এসে বাইরে জড়ো হন নানা বয়সী নারী, পুরুষ, কিশোর, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পোশাক ও পরিবহনসহ বিভিন্ন খাতের কর্মীসহ সব শ্রেণীপেশার মানুষ।

বিশ্ব রেকর্ডের জন্য লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয় গানটির প্রথম ১০ লাইন। সঙ্গীত পরিচালনা করেন বিশিষ্ট সুরকার স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম।

লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার আগে অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় সংস্কৃতি মন্ত্রণালয় এই আয়োজনটি বাস্তবায়ন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ