1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঢামেকের বার্ন ইউনিটে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৮৯ Time View

fire50ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৩ টার দিকে বার্ন ইউনিটের নিচ তলায় আনসার ক্যাম্প সংলগ্ন ডা. এনায়েত কবিরের তালাবদ্ধ রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনসার সদস্যরা টের পেয়ে তালা ভেঙ্গে আগুন নেভায়। এ সময় তালাবদ্ধ রুম থেকে ফারুক (৩৮) নামের একজনকে উদ্ধার করা হয়| ডা. এনায়েত করিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ফারুক আমার বন্ধু। সে আমার কাছে অসুস্থ্যতার কারণে এসেছে। তার পেশার ছিল বলে ওষুধ খাইয়ে রুমের মধ্যে রেখে রুমটি তালা দিয়ে বাহিরে খেতে যাই। এসময় আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়।

বার্ন ইউনিটের চতুর্থ শ্রেণির কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ডা. এনায়েত করিম জোর করে এই রুম দখল করে রেখেছে। এই রুমে মধ্যে ডা. এনায়েত কবিরসহ তার বন্ধুরা প্রায় সময় মাদক সেবন করতো।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক আগুনের ঘটনা নিশ্চিত করে বলেন, আগুন সামান্য লেগেছিল। বড় ধরনের ঘটনা ঘটার আগে আনসার সদস্যরা দরজা ভেঙ্গে আগুন নিভিয়ে ফেলে। উদ্ধারকৃত ফারুক আনসার ক্যাম্পে পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ