1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা বাণিজ্য সচিবের নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী রামায়া! বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আলোচনা আগামী বছর নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ঢাকা ওয়াসার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়লো ৬১ কোটি ৭০ লাখ টাকা আবুল বারকাতের দুই ফ্ল্যাট ক্রোক, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ গরু চুরি করে বিএনপি নেতার গোয়ালঘরে রেখে গেল চোর! মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ নতুন ৭, সংশোধিত ৫—একনেকে ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে চোর সন্দেহে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১০৮ Time View

Marderরাজধানীর উত্তরখানে রহম আলী (৩৮) নামের এক ভ্যান চালককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোররাতে তালতলা এলাকায় এঘটনা ঘটে।

উত্তরখান থানার সাব ইন্সপেক্টর জামাল উদ্দিন স্থানীয় লোকজনের দেয়া সংবাদে টঙ্গী হাসপাতাল থেকে রহম আলীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ সুরহতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সোমবার ভোর পৌণে ৫টার দিকে তালতলা মা টেলিকম সেন্টারের সামনে চোর সন্দেহে স্থানীয় জনগন রহম আলীকে গনপিটুনি দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সিকিউরিটি গার্ড আব্দুর রহিম ও সবুজ তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষনা করেন।

তবে নিহত রহম আলীর ভাতিজা বাবুল অভিযোগ করে জানান, তালতলা মা টেলিকম সেন্টারের লোকজন তাকে মালামাল আনার জন্য বৃহস্পতিবার রাত ১১টায় বাসা থেকে ডেকে নিয়ে যায়। তার ধারণা কথা কাটাকাটির জের ধরে মারধরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি খারাপ দেখে রহম আলীকে চোর বানিয়ে তারা পিটিয়ে মেরে ফেলার তথ্য প্রচার করে।

নিহত রহম আলীর পিতার নাম আব্দুস সালাম। গ্রামের বাড়ি ফতেপুর জামালপুর সদর। বর্তমানে তালতলা স্কুল রোড বাবুল মিয়ার উত্তরখানের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ৪ মেয়ের পিতা ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ