1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পরকীয়ায় বাঁধা দেওয়ায় খিচুড়ির সঙ্গে বিষ মিশিয়ে স্বামীকে খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১১৫ Time View

Lalmonirhat_3লালমনিরহাটের আদিতমারীতে পরকীয়ায় বাঁধা দেওয়ায় বিষ প্রয়োগে স্বামী নজরুল ইসলামকে (৪০) হত্যার অভিযোগে স্ত্রী কুলসুমকে (৩৩) আটক করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের সংকরটারী গ্রামের রহিমুদ্দিনের ছেলে।

সোমবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জননী কুলসুম বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ায় একাধিক বার বিচার সালিশ হয়। কিন্তু এতেও তিনি ওই পথ থেকে ফেরেনি। এ অবস্থায় তার স্বামী নজরুল তাকে বার বার নিষেধ করে আসছিলেন। শুক্রবার সকালে স্বামী নজরুল ইসলামকে খিচুড়ির সঙ্গে বিষ খাওয়ায় কুলসুম। এতে নজরুল অসুস্থ হলে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নজরুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এসময় নজরুলের স্ত্রী কুলসুমকে আটক করা হয়।

আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল সত্যতা নিশ্চিত করে জানান, নজরুলের স্ত্রী কুলসুমকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ