1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সংরক্ষিত ২ নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১১২ Time View

parlament2দশম জাতীয় সংসদের সংরক্ষিত ২ নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ১৭ এপ্রিল। নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম হবে ইসি সচিবালয়ে।  

সোমবার ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।   প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ এর ধারা ১২ এর উপধারা ৪ এবং ধারা ৩০ অনুযায়ী এই দুটি আসনে নির্বাচনের জন্য কমিশন তফসিল ঘোষণা করেছে।  

এর আগে একটি আসনের বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বি না থাকায় ৪৮ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। গতকাল (রোববার) সকালে তিন দফায় ওই ৪৮ নারী সাংসদকে শপথ পাঠ করান স্পিকার।   বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী সাংসদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় ৩৮ জন, জাসদের একজন এবং ওয়াকার্স পার্টির একজন। বিরোধী দল জাতীয় পার্টির পাঁচজন এবং ‘স্বতন্ত্র জোটে’র ৩ জন।  

সংরক্ষিত নারী আসনে এমপির সংখ্যা ৫০ হলেও বিল খেলাপি হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা) ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরবর্তীতে প্রার্থীরা আপিল করলে তাও খারিজ হয়ে যায়।

এ পর্যায়ে দুটি আসনে নির্বাচনের জন্য কোটা পদ্ধতি প্রযোজ্য হবে না। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো থেকে মনোনয়নপত্র দেয়ার পর যেকোনো দলের পক্ষ থেকে নির্বাচন করা যাবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরা সরাসরি ভোট দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ