1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

আগামীকাল ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০১৪
  • ১০৮ Time View

পুঁজিবাজারে ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামীকাল ৩ মার্চ, সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

উল্লেখ্য, ব্যাংকিং খাতের এ কোম্পানি ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। যার অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৪০০ কোটি টাকা এবং ২০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির ২০ কোটি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৮৬.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৩.০১ শতাংশ শেয়ার রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ