1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ১১৩ Time View

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে রাজনীতিকে জড়াতে চাই না। নির্বাচনের পরে কোনো ধরনের সহিংসতা না হওয়ায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। দেশের স্বার্থে আমরা যদি ব্যবসা খাতকে রাজনীতি থেকে আলাদা করতে পারি তাহলে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হবে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে মার্কেটিং বিভাগ এলামনাই এসোসিয়েশন আয়োজিত মার্কেটিং বিভাগের ৮ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। পৃথিবীর অনেক সম্ভাবনাময় দেশের মধ্যে এটা অন্যতম একটি দেশ। অতীতে আমাদের কিছুই ছিল না। আমরা ছিলাম বঞ্চিত, নিপীড়িত জাতি। বর্তমানে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে আমাদের বাজেট ছিল পাঁচশ’ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২২ লক্ষ ৩৬৫ কোটি টাকা। সম্পদ রিজার্ভ ছিল পাঁচশ’ কোটি ডলার এখন তা বেড়ে দাড়িয়েছে ১৯ বিলিয়ন ডলার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এছাড়া অন্যান্যের মধ্যে খান গ্রুপের চেয়ারম্যান এনামুল কবির, মার্কেটিং বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ঢাবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি রকিব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ