1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৯৮ Time View

পুঁজিবাজারের বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্স তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আগামী ৫ মার্চ বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ৩০ মার্চ ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ৫.৩৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৬৪.৮৯ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ