1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মৎস্য-প্রাণিমেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৯৫ Time View

আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী  মেলা-২০১৪। রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই মেলা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ  কথা জানান অ্যানিমেল হেল্থ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি  মোমিন উদ দৌলা।
এ সময় সংগঠনের সহসভাপতি এ কে এম আলমগীর হোসেন, মহাসচিব ডা. এম নজরুল ইসলামসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।  মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মোমিন উদ দৌলা বলেন, মেলা দেশের অনগ্রসর ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী সেক্টরের সমস্যা, এর প্রতিকার ও কারিগরি উন্নয়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে অবদান রাখবে।
একই সঙ্গে এ সেক্টরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে খ্যাতনামা দেশি-বিদেশি ডেইরি, মৎস্য ও প্রাণিবিশেজ্ঞরা অংশ নেবেন।
মেলায় দেশ-বিদেশের খ্যাতনামা ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তারা অ্যানিমেল হেল্থ সেক্টরের বিভিন্ন পণ্য ও উপকরণ প্রদর্শন করবেন।
বাণিজ্য ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত এই মেলার প্লাটিনাম স্পন্সর এসিআই, গোল্ড স্পন্সর সুইসকন্টাক্ট ও সিলবার স্পন্সর রেনাটা অ্যানিমেল হেল্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ