1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

জঙ্গি ইস্যু নিয়ে সরকার আরেকটি নাটক সাজাচ্ছে : রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরকার ‘জঙ্গি ইস্যু’ নিয়ে আরেকটি নাটক সাজাচ্ছে। এ বিষয়ে সন্দেহ হয়, জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে এমন একটি ঘটনাকে যথেষ্ট ‘রহস্যজনক’ মনে হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রিয় কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধীদলেরর নেতাকর্মীদের হয়রানি, অত্যাচার, নির্যাতন বন্ধ না করলে আমাদের কাছে প্রতিটি আঘাতের  হিসাব রাখা হচ্ছে, জনগণ এ সব আঘাত ফিরিয়ে দেবে।
১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর অত্যাচার বন্ধ না করলে সরকারের পতন ছাড়া আর কোনো কর্মসূচি থাকতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিবে বিএনপি।
রিজভী বলেন, উপজেলা নিবার্চনের ফল নিজেদের করে নিতেই পাইকারি গ্রেফতার, সিরিজ হামলা চালানো হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি যে সব এলাকায় উপজেলা নিবার্চন হচ্ছে সেখানে পুলিশ, ১৯ দল সমর্থিত প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রার্থীরা কেউ বাড়িতে থাকতে পারছে না।
এ সময় তিনি বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির মেয়র মোসাদ্দেক হেসেন বুলবুলসহ ৪৫ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দপ্তর সম্পাদকত আব্দুল লতিফ জনি, আসাদুল কারিম শাহীন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ