1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবেনা: মায়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০৮ Time View

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায় কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকতে তার এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকালে বনানীর রাজউক মাঠে গুলশান থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার থেকে সরানোর ষড়যন্ত্র করছে। তাই দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান মন্ত্রী।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। শেখ হাসিনা থাকলে দেশে গণতন্ত্র থাকবে। তাই শেখ হাসিনাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে  সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ,ধর্ম বিষায়ক সম্পাদক সুফি সুলতান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ