1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

হলমার্ক কেলেঙ্কারির জন্য ব্যাংকের দুর্বলতাই দায়ী: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৪ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকিং ব্যবস্থায় যেসব জাল-জালিয়াতির ঘটনা ঘটে তার প্রধান কারণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা। আর এ কারণেই ২০১২ সালে সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১২ সালে হলমার্কের জালিয়াতি ঘটনার অন্যতম কারণ সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতা । হলমার্কসহ ব্যাংকের বিভিন্ন জালিয়াতি রোধে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের নির্দেশও দেন তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, অলস টাকা আদায় করে ব্যবসা করা ব্যাংকের কাজ। আর এটা করে ব্যাংককে ব্যবসা করতে হবে। তাই কী ধরনের সেবা  কিংবা কিভাবে সেবা দিতে হয়, ব্যাংক সেবা দিতে গেলে তা জানতে হবে।

অনলাইন ব্যাংকিংয়ের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, অনলাইন ব্যাংকিং বাড়াতে হবে। যাতে গ্রাহকরা এর মূল সুবিধা পেতে পারে। সকলের আস্থা ও বিশ্বাস বাড়লে সেবার মান আরো বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্তসহ সোনালী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ