1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সরকারের জনগণের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫৪ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের দেশ ও জনগণের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। এ কারণেই গণতন্ত্র আজ লুন্ঠিত।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ নোয়াখালীর সোনাইমুড়িবাসী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, স্বৈরশাসকের কিভাবে পতন ঘটাতে হয় বিএনপি তা ভালো করে জানে। তাই খুব শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে সরকার পতনের আন্দোলনে মাঠে নামবে বিএনপি।

অনুষ্ঠানে সংগঠনের কর্ণধার আব্দুর রহিম বাচ্চুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ