1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আবারো পরাজিত ম্যান ইউ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৫ Time View

পরাজয় যেন নিয়তি হয়ে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। টোটেনহামের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে নতুন বছর শুরু করেছিলো গতবারের শিরোপা জয়ীরা। একের পর এক পরাজয় তাদের টেনে পয়েন্ট তালিকার ৭ নম্বরে নিয়ে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতের খেলায় ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থেকেও জয় পায়নি রেড ডেভিলসরা।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১৯ মিনিটে স্টিভ সিডওয়েলের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। তবে ৭৮ ও ৮০ মিনিটে রবিন ফন পার্সি ও মাইকেল ক্যারিকের পরপর দুই গোল তাদের খেলার গতিপথ পরিবর্তন করে দেয়। খানিকটা যেন স্বপ্ন দেখতে শুরু করে রেড ডেভিলসরা।

কিন্তু ম্যাচের ইনজুরি টাইমে সব ওলট-পালট করে দেয় ড্যারেন বেন্টের গোল। দুর্দান্ত এক হেড গোল করে ইংলিশ লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের স্বপ্ন ভেঙ্গে দেয় ফুলহ্যাম।

১৯৮৯ সালের পর এবারই প্রথম নতুন বছরের প্রথম দিনে হারের মুখ দেখে মৌসুম শুরু করে ১৩ বারের শিরোপাজয়ী দলটি। ২৫ রাউন্ড শেষে ৪১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পড়ে আছে ম্যান ইউর। আর পয়েন্ট টেবিলের সেরা তিন দল চেলসি ৫৬, আর্সেনাল ৫৫ ও ম্যানচেস্টার সিটির ৫৪।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ