1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কার্য-উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন, একটির সভাপতি সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১১ Time View

জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সংসদের তৃতীয় বৈঠকে এসব কমিটি গঠন করা হয়।

বাকি চারটি স্থায়ী কমিটি হলো সংসদের কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সংসদ কমিটি, পিটিশন কমিটি ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

পদাধিকার বলে কার্য-উপদেষ্টা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী। সংসদ নেতা শেখ হাসিনা ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন রওশন এরশাদ, সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মইনউদ্দিন খান বাদল, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বী মিয়া, আ স ম ফিরোজ ও আনিসুল হক।

এ ছাড়াও সংসদের কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি হয়েছেন পদাধিকার বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ কমিটির সভাপতি হয়েছেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সদস্যরা হলেন আনিসুল হক, সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, জিয়াউল হক মৃধা, তালুকদার মো. ইউনূস ও তাজুল ইসলাম চৌধুরী। সুরঞ্জিত সেনগুপ্ত নবম সংসদেও তিন বছরের বেশি সময় আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনই বেশির ভাগ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ