1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

হরতালের আগেই রাজশাহীতে ট্রাকে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪২ Time View

দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে বৃহস্পতিবার ডাকা হরতালের আগের দিনে বুধবার রাতে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে মাছবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

ট্রাকের চালক আব্দুস সালাম জানিয়েছেন, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে ট্রাকে মাছ বোঝাই করে তারা ঢাকায় যাচ্ছিলেন। রাত সোয়া নয়টার দিকে ট্রাকটি খড়খড়ি বাইপাস সড়কের আশরাফের মোড়ে পৌঁছালে ট্রাকের সামনে হঠাত্ করেই আগুন ছুড়ে মারা হয়। তারা দ্রুত ট্রাক থেকে নেমে আত্মরক্ষা করেন।

খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শামসুন নূর জানান, পুলিশ যেতে যেতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে ট্রাক মালিকের পক্ষ থেকে মামলা দেওয়া হলে তারা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ