1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফেরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৭৬ Time View

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামে শনিবার দুই গ্রুপের সংর্ঘষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়াও এসময় একনালা বন্দুক ব্যবহূত হয়েছে। বন্দুকের গুলিতে ৫ জনসহ প্রায় ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে। এসময় পুলিশ পিস্তল, বন্দুক ও ককটেলসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ, স্থানীয়, আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের হাবিব ফকির ও মোশারফ ফকিরের মধ্যে আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ধ চলে আসছিলো। এরই জের ধরে আজ সকালে হাবিব ফকির দেশিয় অস্ত্র নিয়ে মোশারফ ফকিরের উপর হামলা করতে এলে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাধে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সংর্ঘষে উভয় গ্রুপ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও একনালা বন্দুক দিয়ে গুলি নিক্ষেপ করেছে। এতে ৫ জন গুলিবদ্ধিসহ উভয় গ্রুপের প্রায় ১০ জন আহত হয়।

আহতরা হলেন স্বপন ফরাজী, রাসেল ফকির, সেফালী বেগম, রোকেয়া বেগম, মোয়াজ্জেম খা, আলাম ভূইয়া, মিরজাহান হাওলাদার, সানাউল ফকির, মোবারক ফরিক, পারভীন বেগম প্রমুখ। আহতদের বরিশালের মুলাদী, গৌরনদী ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল, ১টি একনালা বন্দুক ও ২২টি ককটেল, ৪টি রামদা, ৪টি বল্লভসহ দেশিয় অস্ত্র  উদ্ধার করেছে।

এই ঘটনায় পুলিশ উভয় গ্রুপের ২০ জনকে আটক করেছে। আটকরা হলো লিয়াকত শিকদার, ইব্রাহিম শিকদার, জাকির ফকির, মফফর ফকির, এরশাদ ফকির, আবু ফকির, আবু সালেহ ফকির, বাচ্চু ফকির প্রমুখ।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক ও পিস্তল, বন্দুল, ককটেলসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ