1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

গলাচিপায় নৌকা ডুবে পিতা-পুত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০৬ Time View

পটুয়াখালীর গলাচিপার বদনাতলী খেয়া ঘাটের দক্ষিনে মাঝের চরের পাশে বুড়া গৌরাঙ্গ নদীতে জেলে নৌকা ডুবে পিতা ও পুত্রের  মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল রাতে নদীর ঢেউয়ে জেলে নৌকাটি উল্টে গেলে পার ডাকুয়া গ্রামের আশ্রায়ন কেন্দ্রের মৃত জব্বার সরদারের ছেলে কালাম সরদার (৪০) ও কালাম সরদারের ছোট পুত্র জুয়েল (১০) নদীতে ডুবে মারা যায়। অপর বড় পুত্র রুবেল (১২) কোন রকম সাঁতার কেটে মাঝের চরে উঠে আশ্রয় নেয়।

আজ সকাল ৯ টার দিকে বদনাতলী গ্রামের আব্দুস সোবাহান খলিফার নেতৃত্বে স্থানিয়রা মাঝের চরের কাছে নদী থেকে জেলে নৌকাটির জালের সাথে আটকে থাকা অবস্থায় পিতা ও ছোট পুত্রের লাশ এবং গুরুতর অসুস্থ অবস্থায় বড় পুত্রকে মাঝের চর থেকে উদ্ধার করে গলাচিপা থানা পুলিশকে খবর দেন। পরে বড় পুত্রকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক ভাবে সুস্থ করে আশ্রায়ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার পরে জানাজা শেষে তাদের পার ডাকুয়া আশ্রায়ন কেন্দ্রের সরকারী গোরস্থানে দাফন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ