1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টি-২০ সিরিজও অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৭ Time View

ভারতের মতো একই অবস্থা ইংল্যান্ডেরও। মাঠের ক্রিকেটে দাপট নেই, যত গর্জন মাঠের বাইরে। তার মাশুলটাও বুঝিয়ে দিতে হলো কড়ায়-গণ্ডায়। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও হেরে গেল ইংলিশরা। এক ম্যাচ হাতে রেখেই কাল ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে করে মাত্র ১৩০ রান। ১৩১ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৩১ বল হাতে রেখেই আট উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক জর্জ বেইলি মাত্র ২৮ বলে অপরাজিত ৬০ রান করেন। তিনি বিশাল ৩ ছক্কা ও সাত বাউন্ডারি হাঁকিয়েছেন। ওপেনার ক্যামেরন হোয়াইট ৪৫ বলে করেছেন ৫৭ রান। এর আগে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০-তে হোয়াইটওয়াশ হয়েছিল। তারপর ওয়ানডে সিরিজেও তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। তবে এক ম্যাচে তারা জয় পেয়েছিল। সিরিজ হারতে হয়েছে ৪-১ ব্যবধানে। এরপর টি-২০ সিরিজটাও তাদের হাত ছাড়া হয়ে গেল। শনিবার সফরের শেষ টি-২০ ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ