1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ফরিদীর মৃত্যু মানে নক্ষত্র ঝরে যাওয়া: দীপু মনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৪০ Time View

বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

ফরিদীর এ মৃত্যুকে ‘অকাল মৃত্যু’ হিসেবে অভিহিত করে দীপু মনি বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল।’

দীপু মনি তার শোক বার্তায় মরহুম ফরিদীর দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘তার এ বিদায় শূন্যস্থান পূরণ হবার নয়।’

পররাষ্ট্রমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ