1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

মাদারীপুরে অস্ত্রের মুখে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) গণধর্ষণ করেছে স্থানীয় তিন ধর্ষক। রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। রাতে ওই ধর্ষিতাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষকরা পলাতক রয়েছে।

পুলিশ, হাসপাতাল ও ধর্ষিতার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুদূর আসার পর নয়ানগর এলাকার নির্জন স্থানে ওঁত পেতে থাকা একই উপজেলার বদরপাশা গ্রামের ফেরদৌস শেখ, রোমান মিয়া ও অজ্ঞাত এক বখাটে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী গম ক্ষেতে নিয়ে তাকে গণ ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই শিক্ষার্থীর আত্মীয়-স্বজন প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ও পরে রাতে মাদারীপুর সদর হাসপাতালে পুলিশের সহযোগিতায় ভর্তি করে।

ধর্ষিতার মা বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। এই ঘটনার পর থেকে আমরা মানসিক ও সামাজিকভাবে ভেঙ্গে পড়েছি। এখন আমার মেয়ের পরীক্ষা দেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।’ তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ,

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। পুলিশি অভিযান চলছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, আসামীদের ধরার জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আশা করি অচিরেই তারা ধরা পড়বে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ