1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে যুবদল নেতা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১২৩ Time View

ফেনীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব) ও পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে গোলাম সরওয়ার (৩২) নামে এক  যুবদল নেতা নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের সূর্য ছড়া (লস্কর তালুক জিরো) পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম সরওয়ার একই ইউনিয়নের আলী নগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

ফেনীর অতিরিক্তি পুলিশ সুপার সাইফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোলাম সরওয়ার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ওয়ারেন্টের আসামি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ছিনতাইসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ তাকে আটক করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। পুলিশ আত্ম রক্ষার্থে গুলি চালালে বন্ধুক যুদ্ধে গোলাম সরওয়ার নিহত হয়।

তিনি আরো জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ