1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

৮ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যাবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১১১ Time View

৮ ফেব্রুয়ারি রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করবেন।

রবিবার রাতে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় আ’লীগ আয়োজিত এক জনসভায় ভাষন দেবেন বলে জানা গেছে। তবে তার সফরের পূর্ণাঙ্গ সূচী এখনও চূড়ান্ত হয়নি ।

রবিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন রাজশাহীর চারঘাট ও সারদার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার(এসপি)আলমগীর কবির, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুনন্নেসা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ