1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করলেন খালেদা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১১৫ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়। শেষ হয় রাত ৯টা ১০ মিনিটে।

আসন্ন নির্বাচনে ঢাকা বার আইনজীবী সমিতির জাতীয়তাবাদী প্যানেল নির্ধারণ উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা।

বৈঠক সূত্র জানা যায়, মতবিনিময়কালে গত ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে আইনজীবীদের ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে আগামীতেও যেকোন কর্মসূচিতে আইনজীবীদের সম্পৃক্ত থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া ১৮ দলীয় জোটের আটক নেতাকর্মীদের ছাড়িয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট লুৎফর আলম, অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির, অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহামুদ হাসান, অ্যাডভোকেট মোহাম্মাদ মহসিন মিয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মল্লিক শফি উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট একেএম সোহরাব, অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট আবুল কালাম খান, অ্যাডভোকেট এখলাসুর রহমান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট খন্দকার দিদারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ