1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাবির হল থেকে ভুয়া শিক্ষার্থী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১১৬ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হল থেকে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাদ্দাম হোসেন (২৩) নামের ওই যুবক পাঁচ মাস ধরে ওই হলে অবস্থান করছিলেন।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আটক ওই ভুয়া শিক্ষার্থীর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরহাগপুর গ্রামে।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, সাদ্দাম হোসেন নামের এক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে হলের ১১৩ নম্বর কক্ষে থাকতেন। তিনি প্রায় পাঁচ মাস ধরে এই হলে নিয়মিত থাকতেন। সম্প্রতি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী মাদার বখশ হলে ওঠেন। তাদের কাছে সাদ্দাম নিজেকে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী তাকে চ্যালেঞ্জ করে। শিক্ষার্থীদের চ্যালেঞ্জের মুখে শনিবার রাতে তিনি কৌশলে হল থেকে পালিয়ে যান। রোববার বিষয়টি হল প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। পরে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সাদ্দামকে আটক করে প্রক্টর দফতরে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, হল প্রশাসনের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে ওই শিক্ষার্থী কেন হলে থাকতেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ