1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১৩৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র হজের পর বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হন। রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদের তীরে টঙ্গীতে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এমপি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা মোনাজাতে অংশ নেন।
দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ভারতীয় ইসলামী চিন্তাবিদ মাওলানা জোবায়রুল হাসান ২০ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন।
তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী বার্ষিক জমায়েতের প্রথম পর্বে ৫৯টি দেশের বেশ কয়েক হাজার বিদেশিসহ লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।
নয়াদিল্লি ভিত্তিক তাবলীগ জামাত ১৯৬৬ সাল থেকে ইজতেমা আয়োজন করে আসছে।
ইজতেমার প্রথম পর্বে ৩২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেন। ঢাকাসহ বাকি ৩৩টি জেলার মুসল্লিরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ