1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সোনার নৌকা বিক্রি করে সেই অর্থ দান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১২৬ Time View

সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া সোনার নৌকা বিক্রি করে সেই অর্থ দান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সংবর্ধনায় পাওয়া সোনার নৌকা বিক্রি করা যে অর্থ পাওয়া গেছে তা ‘প্রত্যাশা’ নামের স্থানীয় একটি প্রতিবন্ধী শিশু সংস্থায় দান করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রত্যাশার সভাপতি রুশদার আহমেদ এর কাছে এ টাকা হস্তান্তর করেন। গত শুক্রবার নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সোনার নৌকা ও সোনার কোটপিন উপহার দেওয়া হয়। প্রতিমন্ত্রীকে সোনার নৌকা উপহার দেন স্থানীয় পৌরসভার মেয়র আক্কাস আলী। এ সময় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউসার আহাম্মেদ তাঁকে একটি সোনার কোটপিন উপহার দেন।

তবে ভবিষ্যতে তাঁকে আর এ ধরনের উপহার না দেওয়ার জন্য অনুরোধ জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানেই তিনি এ উপহারের সমপরিমাণ অর্থ স্থানীয় একটি প্রতিবন্ধী সংস্থায় দান করে দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। শিশুদের অনেকে ক্ষুধায় কাহিল হয়ে পড়লেও দুপুরে তাদের কাউকে কিছুই খেতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ