1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শনিবার বিসিবি’র সামনে ক্রিকেট অনুরাগী’দের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৫৩ Time View

আগামীকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে প্রতিবাদের আয়োজন করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ক্রিকেট বিশ্বের ৩ দেশের অন্যায্য দাবি ও বাংলাদেশের ক্রিকেটের টেস্ট মর্যাদাকে হুমকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেল ৪ টায় এই প্রতিবাদের আয়োজন করা হয়েছে। ফেসবুক ইভেন্টের মাধ্যমে আহবানকৃত ক্রিকেট অনুরাগীরা বিকেল ৪ টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ও বিসিবির সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। ইতোমধ্যে ফেসবুকের ওই ইভেন্টে ২৩ হাজারেরও বেশি ক্রিকেটভক্ত ‘গোয়িং’ বাটন চেপে অবস্থান কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়েছেন।

ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’-এ বিসিবির অবস্থান কী হবে, এ নিয়ে কাল ভোটাভুটি হয়েছে বোর্ড সভায়। সেখানে ২০-৩ ভোটে ওই তিন দেশের সমর্থনের পক্ষে মত এসেছে। এর আগে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’ এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাসহ ক্রিকেট বিশ্বে ঝড় ওঠে।

ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় বোর্ড অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এ লক্ষ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেহারা পাল্টে ফেলার প্রস্তাব আনা হচ্ছে। দুবাইয়ে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি আইসিসির বৈঠকে এ নিয়ে একটি খসড়া প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ