1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আগামীকাল গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার গাইবান্দা সফরে যাচ্ছেন। তার সফর উপলক্ষে জেলার সর্বত্র আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন ও উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে তোরণ-ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শনিবার দুপুর পৌনে ১টায় সার্কিট হাউজে সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর সমপ্রতি হামলায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করবেন। বিকেলে শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাইবান্ধা টেঙ্টাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ৬টি খাদ্যগুদাম, সাঘাটা, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় ৫০ শয্যার হাসপাতাল ও জেলায় ইপিআই স্টোরের উদ্বোধন করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী পলাশবাড়ি ও ফুলবাড়ি থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপেক্স, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এবং গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামের গ্যালারি সমপ্রসারণ কাজের উদ্বোধন করবেন।

পরে তিনি একই স্টেডিয়ামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ