1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

তারেককে খালাস দেওয়া বিচারক মালয়েশিয়ায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪
  • ১২০ Time View

নিষেধাজ্ঞা সত্বেও দেশত্যাগ করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবৈধভাবে বিদেশে অর্থপাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় তাকে খালাস দেয়া বিচারক মোতাহার হোসেন।

তিনি মালয়েশিয়া চলে গেছেন বলে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক হারুন অর রশিদ।

গত বছরের ডিসেম্বরে অবসরে যাওয়া মোতাহার হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত বছরের ১৭ নভেম্বর তাকে খালাস দেন আদালত। একই মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। এরপর এ বছরের ১৯ জানুয়ারি তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

এ আদেশের পর পরই মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তার সম্পদের উৎসের অনুসন্ধান শুরুর ইঙ্গিত দেয় দুদক। এ লক্ষ্যে একজন কর্মকর্তাও নিয়োগ করে দুদক। সেই সঙ্গে মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণেও ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরও তিনি মালয়েশিয়া গেছেন।

তবে মোতাহার হোসেন কেন মালয়েশিয়া গেছেন এবং কিভাবে গেছেন তা এখনও জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ