1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঘুমিয়ে পড়লেন ধারাভাষ্যকার, টিভি চুপচাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪
  • ১৪৬ Time View

ক্রিকেট খেলা সম্প্রচারের মাঝে হঠাৎ করে টিভিতে আওয়াজ নেই। অবাক হয়ে অনেকেই টিভি মিউট কিনা বা টেকনিক্যাল ফল্ট কিনা তা পরখ করে নিতে ব্যস্ত। আবার গুরুত্বপূর্ণ একটা উইকেট পড়ল। এই সময় টিভির আওয়াজ না এলে হয়!

এদিকে, কমেন্ট্রি বক্সের বাইরে টেকনিক্যাল বক্সে বসে মাথায় হাত চ্যানেলের প্রোডিউসারের। জোর ধমক দিলেন টেকনিক্যাল লোকেদের। বললনে, “এ কি চাকরিটা খাবি না কি, তাড়াতাড়ি সাউন্ডের সব সমস্যা সেরে নাও, না হলে একসঙ্গে সবার চাকরি যাবে।’ টেকনিক্যাল লোকেদের জবাব, “না স্যার সাউন্ড আসছে না এই সমস্যাটায় আমাদের তরফ থেকে কোনো ত্রুটি নেই।তাহলে! প্রডিউসার ফের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তাহলে!

সব ঠিক আছে তবু ধারাভাষ্য দেয়ার বক্স থেকে আওয়াজ আসছে না! কেন? প্রডিউসার তক্ষুনি ছুটে গেলেন কমেন্ট্রি বক্সে। বন্ধ দরজা বেশ জোরে খুলে বুঝতে পারলেন সমস্যাটা। দেখলেন ধারাভাষ্যকার নাক ডেকে ঘুমোচ্ছেন। তাই টিভি চুপচাপ। আসলে লাঞ্চটা একটু বেশিই করে নিয়েছিলেন ধারাভাষ্যকার। তাই আর কী ঠাণ্ডা বক্সে বসে চোখটা জুড়িয়ে এসেছিল। দুর্ভাগ্য সেই সময় কমেন্ট্রি বক্সে তিনিই ছিলেন একমাত্র কমেনটেটর। অন্য কেউ থাকলে না হয় ঘুমোতে দিত না তাকে।উল্লেখ্য. ঘটনাটি ঘটেছে পাকিস্তানের এক ঘরোয়া ম্যাচে। সেই ধারাভাষ্যকারের নাম প্রকাশ করা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ