1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাবিতে শিবির সন্দেহে ৩ শিক্ষার্থীকে মারধর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১১৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে ৩ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দিয়েছে ছাত্রলীগ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- বোরহান উদ্দিন (ইসলামিক স্টাডিজ, ৪র্থ বর্ষ), মওদুদ (ইসলামিক স্টাডিজ, ৩য় বর্ষ) এবং ২০১৩-১৪ সেশনে ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিব। তার দেশের বাড়ি ঝিনাইদহ।

এদের মধ্যে বোরহানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মারধরে তার পা ও শরীরের বেশ কিছু অংশে ছিদ্র ছিদ্র ক্ষত তৈরী হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হলের সভাপতি রিফাত জামানের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী শিবির সন্দেহে ওই শিক্ষার্থীদের হলের ছাদে নিয়ে যায়। সেখানে তাদেরকে রড, হকিস্টিক ও স্ট্যাম দিয়ে পৌনে এক ঘন্টা বেধড়ক পেটানো হয়। পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ