1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪ মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি ডাক্তার হতে চেয়েছিলেন, এখন ২০০ কোটির নায়িকা মামিথা কথা ছিল একদিন সিনেমা বানাব, অথচ আমার ভাইটাই হারিয়ে গেল: খায়রুল বাসার স্বাস্থ্যখাত ও এসডিজি অর্জনে সহযোগিতা জোরদারের তাগিদ হুমায়ুন কবিরের ঢাবি ছাত্রের ওপর হামলা / মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পবিত্র মক্কা শরিফ লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধে আহ্ববান জানিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪
  • ১৫০ Time View

বাংলাদেশে দশম জাতীয় সংসদের নির্বাচনের পর সংখ্যালঘু বিশেষ করে হিন্দুসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তা বন্ধে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই আহ্বান জানান।

গত ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে ভোটগ্রহণের পর যশোর, দিনাজপুর ও গাইবান্ধায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। ভোট দেয়ায় এই হামলা হয়েছে বলে আক্রান্তদের অভিযোগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগও বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে। অন্যদিকে খালেদা জিয়া এজন্য সরকারি দলকেই দায়ী করছেন।

বাংলাদেশে ভোটের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ওয়াশিংটন কোনো অবস্থান প্রকাশ করেছে কি না জানতে চাইলে জেন সাকি বলেন, এসব ঘটনায় আমরা বেশ হতাশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতা প্রত্যাশী, সহিংসতা ঠেকাতে দুই পক্ষেরই সম্ভাব্য সব কিছু করতে হবে, বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণ প্রতিরোধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ