1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪
  • ১৮০ Time View

বরিশাল নগরীর নতুন বাজার এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী রুবেল সিকদারের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে হালিমা মঞ্জিলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, রুবেলের বউ ও দুই মেয়ের অনুপুস্থিতে শুক্রবার রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে একই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া ৪ নারী পলাতক রয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) টিএম মোজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেলকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ব করে হত্যা করা হয়েছে। পলাতক ৪ নারীকে আটক করতে পারলে আসল রহস্য উৎঘাটন সম্ভব হতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিহত রুবেল নতুন বাজার এলাকার স্বর্ণের দোকান রিয়া গিনি হাউজের সত্ত্বাধিকারি এবং উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া এলাকার মাসুদ সিকদারের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ