1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জনগণ এই সরকারকে চায় না : খালেদা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১১০ Time View

বাংলাদেশের জনগণ এই সরকারকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভোট না দিয়ে জনগণ নীরবে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লব ঘটিয়েছে দাবি করে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, কারসাজির মাধ্যমে ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা দেশবাসী মেনে নেয়নি। বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারা এই সরকার চায় না।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে ৫% ভোটও পরেনি। অথচ আজ্ঞাবহ নির্বাচন কমিশন দেখিয়েছে ৪০%।এ সরকার গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।

সংবাদ সম্মেলন থেকে আগামী ২০ জানুয়ারি সারাদেশে গণ-সমাবেশ আয়োজনের ঘোষণা দেন খালেদা জিয়া। তিনি জানান, ঢাকার গণসমাবেশটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

এছাড়া আগামী ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারাদেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করবে বলেও ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান খালেদা জিয়া।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ