1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বুধবার চট্টগ্রামের ১০ জেলায় হরতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ১৬৮ Time View

বুধবার চট্টগ্রাম বিভাগের ১০ জেলার হরতালের ডাক দিয়েছে জামায়াত শিবির। মঙ্গলবার বিকেলে জামায়াত শিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের ১০ জেলায় বুধবার হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় হরতালের ডাক দিয়েছিলো জামায়াত শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মামুন হায়দার হত্যার প্রতিবাদে জামায়াত শিবির এই হরতালের ডাক দেয়। শিবিরের ডাকা এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপিসহ ১৮ দলীয় জোট।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ১৮ দল চট্টগ্রামের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুরে জামায়াত শিবিরের হরতালে সমর্থন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার জামায়াত শিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলাসহ এর আওতা বিস্তৃত করে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় হরতাল পালন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ