1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ১১২ Time View

দীর্ঘ দেড় মাস পর আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান করল বিএনপি। তবে তা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ মাহফিল।

আজ আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ওই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যালয় ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কাউকে অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হয়নি।

মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ, শামীমুর রহমানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের দেড় মাস পর আজ প্রথমবারের মতো নেতা-কর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে দেখা গেল।

দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। গত ২৯ নভেম্বর দিবাগত রাতে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে আর কোনো নেতা কার্যালয়ে যেতে পারেননি। পুলিশ নেতা-কর্মীদের কাউকে ঢুকতে দেয়নি। গত ২৯ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েতের ঘোষণা থাকলেও পুলিশের কঠোর অবস্থানের মুখে সেদিন নেতা-কর্মীদের কাউকে সেখানে যেতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ