1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সিরিয়ায় নতুন করে সহিংসতায় নিহত ৪৬: দাবি আন্দোলনকারীদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫৭ Time View

সিরিয়ার হোমস এবং হামা শহরে নিরাপত্তা বাহিনী নতুন করে দমনাভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এদিকে দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা ইদলিব শহরে সরকারি সেনা হত্যার দাবি করেছে তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এর আগে গত শুক্রবার এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয় সিরিয়ার রাজধানী দামেস্কে।

এদিকে সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্র সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরের শনিবার বিরোধী আন্দোলনকারী অধ্যুষিত এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করে সরকারি সেনারা শহরের বাব আমর এলাকায় বেসামরিক অবস্থানে রকেট নিক্ষেপ করে বলে দাবি করে বিরোধী আন্দোলনকারীরা।

শনিবার রাত থেকে শহরে বিক্ষোভকারী অধ্যুষিত এলাকায়  নিরাপত্তা বাহিনী নতুন করে অভিযান শুরু করে। এ সময়  তারা আন্দোলনকারীদের খোঁজে ঘরে ঘরে তল্লাশি চালায় বলে জানায় আন্দোলনকারীরা।

এদিকে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের সংগঠন ‘সিরিয়ান রেভেযুলশনারি জেনারেল কমিশন’ বা এসআরজিসি জানায়, শনিবার সিরিয়াজুড়ে সহিংসতায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। তবে এর সত্যতা কোনো নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ